ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আলো নিভিয়ে সানির সঙ্গে যা করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ২৬ অক্টোবর ২০১৯
আলো নিভিয়ে সানির সঙ্গে যা করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি!
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম প্রতিশ্রুতিবান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবি ‘মোতিচুর চকনাচুর’ খুব তাড়িতাড়ি মুক্তি পাবে। এই ছবির একটি গান ‘বাত্তি বুঝা দো’ অর্থাৎ আলো নিভিয়ে দাও গানটি মুক্তি পেয়েছে। একটু আলাদা, একটু ভিন্ন স্বাদের এই গানটি দৃশ্যত হয়েছে সানি লিওন ও নওয়াজউদ্দিন সিদ্দিকির মধ্যে। 

তবে শুধুই নওয়াজউদ্দিন সিদ্দিকি ও সানি লিয়নই নন এই গানে অভিনয় করতে দেখা গিয়েছে সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টিকেও। এই ছবিতে একটু অন্য ধরনের দেখতে লাগছে নওয়াজউদ্দিন সিদ্দিকে।

‘বাত্তি বুঝা দো’ গানের সুর দিয়েছেন রাজমি গুলাটি। গানটি গেয়েছেন রামজি গুলাটি ও জ্যোতিকা। এই গানে জমিয়ে নেচেছেন সানি লিওন। গানটি ভিউয়ারশিপ ইউটিউবে ক্রমশই বাড়ছে। এই ধরনের অনেক আইটেম সঙ্গে সানিকে এর আগেও দেখা গিয়েছে। ‘মোতিচুর চকনাচুরে’ নওয়াজউদ্দিন সিদ্দিকি পুষ্পিন্দরের ভূমিকায় অভিনয় করেছেন।

পুষ্পিন্দর ৩৬ বছরের এক আবিবাহিত এক যুবক যিনি কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। তবে পরে তাকে সেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই কথা তিনি কাউকেই বলার সাহস পাননি। অন্যদিকে বিয়ে করতে চান অনিতা (আথিয়া শেট্টি)। আর বিয়ের পরে বরের সঙ্গে বিদেশে প্রতিষ্ঠিত হতে চান। 

দুজনের বিয়ের পরেই সত্যের উন্মোচন হয়। এই ভাবেই এগোতে থাকে ছবিটির টিত্রনাট্য। পরবর্তী অংশ জানতে হলে ছবির মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করতেই হবে।

‘বাত্তি বুঝা দো’ গানটি:-

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!