ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছি: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬, ২৫ অক্টোবর ২০১৯
যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছি: অপু বিশ্বাস
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অপু বিশ্বাস। ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২১) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ৯টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে সকাল ১০টার পর ভোট দিতে আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

ভোট দেয়ার পর অপু বিশ্বাস বলেন, বৃষ্টি মাথায় নিয়ে ভোট দিতে এসেছি। কারণ এটা আমাদের প্রাণের সঙ্গে মিশে আছে। ভোট দিতে পেরে খুব ভাল লাগছে। সবার সঙ্গে দেখা হচ্ছে।

অপু আরো বলেন, যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছি। যারা শিল্পীদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখেন তাদেরই ভোট দিয়েছি।

এবারের নির্বাচনে ৪৪৯ জন ভোটার রয়েছেন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০১৯-২১) মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমী। সহ-সভাপতির দুটি পদে রুবেল ছাড়াও প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা। 

সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত’র বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। দফতর ও প্রচার সম্পাদক পদে একাই রয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অর্থাৎ সুব্রত, জ্যাকি, আলমগীর ও ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নায়ক ইলিয়াস কাঞ্চন। তিন সদস্যের আপিল বোর্ডের চেয়ারম্যান প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম খান। বাকি দুজন সদস্য হলেন পরিচালক সোহানুর রহমান ও রশিদুল আমিন। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!