ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

কার গলায় মালা দিচ্ছেন সাবিলা?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৫, ১৪ অক্টোবর ২০১৯
কার গলায় মালা দিচ্ছেন সাবিলা?
সাবিলা নূর ও তার হবু বর নেহাল সুনন্দ তাহের

আগামী ২৫ অক্টোবর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বিয়ে। পাত্র দীর্ঘ দিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহের।পেশায় ইঞ্জিনিয়ার, বর্তমানে বেসরকারি টেলিভিশন এসএটিভিতে কর্মরত রয়েছেন। তার দেশের বাড়ি চাঁদপুর। নেহালের বাবা আবু তাহের ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ মহাপরিচালক ও মা উম্মে কুলসুম ঢাকার একটি কলেজের চীফ কো-অর্ডিনেটর অফিসার।

সাবিলা নূরের বিয়ের বিষয়ে তার এক ঘনিষ্ঠ বন্ধু নাম প্রকাশ না করার শর্তে জানান, এরই মধ্যে ভারতে গিয়ে বিয়ের শপিং করে এসেছেন দুইজন। এছাড়া চলতি মাসের শুরু থেকে বিয়ের জন্য একাধিক নাটকের কাজ ফিরিয়েছেন এই অভিনেত্রী।

প্রথম দিকে সাবিলা বিয়ের বিষয়ে কথা বলতে রাজী না হলেও বিয়ের আমন্ত্রণ পত্রের ছবি সংবাদ মাধ্যমে আসার পর মুখ খুলেন। সাবিলা বলেন, তিন বছর আগে নেহালের সঙ্গে বন্ধুত্ব হয়। গত এক বছর ধরে আমরা প্রেম করছি। এরপর নেহাল আমাকে পছন্দ করার বিষয়টি আমার মাকে জানায়। আমার মা সম্মতি দিলে দুই পরিবার এক হয়েই বিয়ের সিদ্ধান্তে আসেন। 

কার গলায় মালা দিচ্ছেন সাবিলাতিনি বলেন, এখনই বিষয়টি জানাতে চাচ্ছিলাম না। বিয়ের আরো অনেক দিন বাকি আছে। আমি চেয়েছিলাম বিয়ের দুই-তিন দিন আগে সবাইকে বিষয়টা জানাবো। আগামী ২৪ অক্টোবর গায়ে হলুদ, ২৫ অক্টোবর বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আর ২৭ অক্টোবর হবে বউভাত। সবাই আমাদের দোয়া করবেন।

প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় আগমন ঘটে সাবিলার। ২০১৪ সালে মডেলিং থেকে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। অল্প সময়ের ব্যবধানেই দর্শকের প্রিয় অভিনেত্রীতে পরিনত হন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউটার্ন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!