ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘৩০০ সেকেন্ডে’ জানা যাবে অচেনা অপু বিশ্বাসকে!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪, ৫ অক্টোবর ২০১৯
‘৩০০ সেকেন্ডে’ জানা যাবে অচেনা অপু বিশ্বাসকে!
‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানে শাহরিয়ার নাজিম জয় ও অপু বিশ্বাস

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। জীবনের অনেক কঠিন সময় পার করেছেন তিনি। আর আজ (শনিবার) সেসব না বলা কথা ভক্তদের জন্য শেয়ার করবেন নায়িকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে ‘৩০০ সেকেন্ড’ নামের অনুষ্ঠানে তার কাছ থেকে শোনা যাবে ওইসব কথা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনিই অপু বিশ্বাসকে নানা ধরনেই প্রশ্ন করবেন আর নায়িকা যেসব প্রশ্নের উত্তর দিবেন। 

অনুষ্ঠানটি প্রতিদিন রাত ১০টা ২০ মিনিটে। জনপ্রিয় ‘ছোটকাকু’র স্রষ্টা শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় নির্মিত এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শাহরিয়ার নাজিম জয়।

এ বিষয়ে অনুষ্ঠানের পরিচালক সেহাঙ্গল বিপ্লব গণমাধ্যমকে বলেন, ‘৩০০ সেকেন্ড’-এ আগত অতিথিদের কাছ থেকে অনেক মূল্যবান কথা ও তাদের ব্যক্তিগত অনেক অজানা তথ্য জানা যাবে। এ অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ অতিথি হয়ে আসার সুযোগ পাবেন।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!