ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিচ্ছেদের পর আবারো কার ঘরণী হচ্ছেন অপু বিশ্বাস?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০, ৭ আগস্ট ২০১৯
বিচ্ছেদের পর আবারো কার ঘরণী হচ্ছেন অপু বিশ্বাস?
অপু বিশ্বাস

ভালোবেসে গোপনে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন অপু বিশ্বাস ও শাকিব খান। পরে তাদের সংসার আলোকিত করে পৃথিবীর আলো দেখে আব্রাম খান জয়। এরপর পারিবারিক কলহ আর সন্দেহের জেরে ভেঙে যায় অপু-শাকিবের সংসার।

অপু কখনোই ভাবেননি এভাবে তছনছ হয়ে যাবে তার সংসার। এমনকি বিয়ের শাড়িতে বউ সেজেও কখনো ভাবেননি একদিন আলাদা থাকতে হবে দুজনকে। আর পরের ঘটনা সবারই জানা। আলাদা হয়ে গেলেন শাকিব-অপু।

এদিকে, ঘটনা হলো বিচ্ছেদের পর সম্প্রতি আবারো বউ সেজেছেন অপু বিশ্বাস। এরপর থেকে জোর গুঞ্জন শুরু হয়েছে, কার জন্য এমনটা সেজেছেন তিনি? আবারো কার ঘরণী হতে যাচ্ছে নায়িকা?

এছাড়া অপু কিছুদিন ধরে বড় পর্দায় নেই বললেই চলে। সিনেমায় খুব কম দেখা যায় তাকে। এরপর থেকে অনেকেই ভেবেছিলেন, অন্য কিছু নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস!

ব্রাইডাল ফটোশুটে অপু বিশ্বাস ও নায়ক ইমন

এদিকে, বিভিন্ন সময় গণমাধ্যমে নায়িকা জানিয়ে আসছিল, তিনি বড় পর্দা থেকে সরে যাননি বরং নতুন এবং ভালো সিনেমার জন্য অপেক্ষা করছেন। নিজেকে তৈরিও করছেন। এই জন্য শরীরের ওজনও ঝরাচ্ছেন।

তবে এবার বউ সেজে যেন গুঞ্জনকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছেন অপু বিশ্বাস। প্রশ্ন হল, বিচ্ছেদের পর কার জন্য বউ সেজেছেন তিনি?

ব্রাইডাল ফটোশুটে অপু বিশ্বাস ও নায়ক ইমন

জানা গেছে, নায়িকার এমন বউ সাজা কারো জন্য নয় বরং একটি ফ্যাশন হাউজের ব্রাইডাল ফটোশুটের কারনে এমনটা সেজেছেন তিনি। আর এখানে ছেলে মডেল হিসেবে ছিলেন চিত্রনায়ক ইমন। ‘ফ্যাশন ওয়ার্ল্ড’ নামের ফ্যাশন হাউজের জন্যই মূলত এমনটা সাজা তার। 

এদিকে, ‘ফ্যাশন ওয়ার্ল্ড’ প্রতিষ্ঠানটি ঈদ উপলক্ষে এই ব্রাইডাল শুট করিয়েছেন অপু বিশ্বাসকে দিয়ে। এর ফটোগ্রাফি করেছেন আনোয়ার হোসাইন এনাম।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!