ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

টাকা-পয়সা ছিল না, তাই প্রেম করতাম: পরিণীতি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ৬ আগস্ট ২০১৯
টাকা-পয়সা ছিল না, তাই প্রেম করতাম: পরিণীতি
পরিণীতি চোপড়া

ব্যক্তিগত জীবন কিংবা সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেন না বলিউড তারকা পরিণীতি চোপড়া। কিন্তু এবার নিজেই তার হৃদয় ভাঙার খবর জানিয়েছেন। অতীতে এক প্রেমিকের কাছ থেকে গভীর আঘাত পেয়ে ভেঙে পড়েছিলেন। অবশ্য এখন তিনি বেশ শক্ত হয়ে দাঁড়িয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি বলেন, ‘সেই সময় পর্যন্ত জীবনে কখনো কোনো ব্যর্থতা দেখিনি। তাই ওই ধাক্কাটা আমার জন্য খুব বড় ছিল। তবে ওটাই প্রথম এবং শেষ। জীবনটা কেমন ওলট পালট হয়ে গিয়েছিল। কিন্তু আজ বুঝি ওই ঘটনা আমাকে কতটা অভিজ্ঞ করে দিয়েছিল। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ জীবনের শুরুতেই এমন ঘটনার জন্য।’

পরিণীতি আরো বলেন, ‘২০১৪ ও ২০১৫ সাল খুব খারাপ কেটেছিল আমার। হটাৎ করেই দেখলাম হাতে টাকা নেই। তখন প্রেম করতে শুরু করলাম। তারপর শুরু হয় প্রেম ভাঙার যন্ত্রণা। তখন আবার বাড়ি কেনায় অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল। জীবনে পজিটিভ কিছুই ছিল না যেন। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারো সঙ্গে কথা বলতাম না, দেখা করতাম না। সারাদিন নিজেকে ঘরে বন্দি করে রাখতাম।’

পরিণীতি জানান, তিনি সেই সময়ে ছয় মাস মিডিয়া থেকে নিজেকে একেবারে দূরে রেখেছিলেন। দিনে অন্তত ১০ বার কাঁদতেন। তবে সময়ের চাকা ঘুরতে বেশি সময় লাগেনি। ২০১৬ থেকে ফের একবার নতুন করে জীবনের সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এনকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!