ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মেহজাবিন, সাফা, সাবিলাকে নিয়ে ‘বোমা’ ফাটালেন ইলোরা! (ভিডিও)

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯, ২৪ মে ২০১৯
মেহজাবিন, সাফা, সাবিলাকে নিয়ে ‘বোমা’ ফাটালেন ইলোরা! (ভিডিও)
ইলোরা গহর

এই প্রজন্মের অনেক অভিনেত্রীকেই চিনেন না এবং নতুনদের মধ্যে কারো অভিনয়ই ভাল লাগে না বলে মন্তব্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী ইলোরা গহর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে এমনটাই বলেন তিনি। 

নিজের পছন্দের অভিনেত্রীর কথা বলতে গিয়ে ইলোরা গহর বলেন, আমার প্রিয় অভিনেত্রী হলেন ডলি জহুর। একজন নায়িকা হিসেবে তাকেই ভাল লাগে। এছাড়া সুবর্ণা মুস্তাফা আর আমি তো প্রায় কাছাকাছি সময়ের শিল্পী। তো সুবর্ণা আপাকে আমার একদম এভারগ্রিন মনে হয়। মানে সুচিত্রা সেন যেরকম, সেরকম।

এছাড়া নতুন প্রজন্মের অভিনেত্রীদের নিয়ে তিনি বলেন, নতুনদের মধ্যে কারো অভিনয় আমার ভালো লাগে না এবং নতুনদের অনেককেই আমি চিনিনা। তবে আয়নাবাজির নায়িকা নাবিলাকে আমার ভালো লাগে। আর মেহজাবিনের চেহারা সুন্দর হলেও একদমই অভিনয় জানে না সে।

সাফা কবির ও সাবিলা নূর প্রসঙ্গে তিনি জানান, সাফা? সাফা কে আমি চিনিনা। আর সাবিলা কোনো একভাবে আমার আত্মীয়। কিন্তু ওর শিল্পী হওয়ার কোন যোগ্যতা নেই। হুট করে এসে কি যেন হয়ে গিয়েছে তারা। কাজের জন্য যে ডেডিকেশনটা লাগবে এটা তাদের মধ্যে নেই। ওরা নিজেদেরকে ধরে রাখতে পারে না।

উল্লেখ্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকবি নয়ীম গহরের মেয়ে অভিনেত্রী ইলোরা গহর। ১৯৭৯ সালে মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

ইলোরা গহর প্রথম নাটকে অভিনয় করেন আবদুল্লাহ আল মামুনের রচনা ও আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘তুমি সেই প্রজাপতি’ নাটকে। ১৯৮৯ সালে বিটিভিতে সর্বশেষ এ দুইজন মানুষের রচনায় ও প্রযোজনায় অভিনয় করেন ‘অসময়ের অতিথি’ নাটকে। বিরতির পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ও ‘চড়ুইভাতি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি।

ইলোরা গহরের সাক্ষাৎকারের সেই ভিডিওটি:-

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!