[ বিনোদন ]
চার তারকার ফেসবুক ডিজেবল, শাওনের ইন্সটাগ্রাম হ্যাক
ছবি: সংগৃহীত
তারকাদের ব্যক্তিগত ফেসবুক আইডি ও ফ্যানপেজ হ্যাকের কারণে বেশ বিব্রতকর অবস্থায় পড়ছেন তারা। মঙ্গলবার চারজন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সঙ্গীতশিল্পী ইমরান, অভিনেত্রী মুমতাহিনা টয়া ও পুজা চেরির ফেসবুক আইডি ডিজেবল দেখাচ্ছে। ফেসবুকে তাদের আইডি পাওয়া যাচ্ছে না। আর মেহের আফরোজ শাওনের ফেসবুক আইডি হ্যাক করার ব্যর্থ হলেও ইন্সটাগ্রাম হ্যাক করেছে হ্যাকারা।
অপূর্ব বলেন, সোমবার মাঝরাত থেকে আমার আইডিতে ঢুকতে পারছিনা। কারা যেন রিপোর্ট করে ডিজেবল করে দিয়েছে। বিষয়টা খুবই বিব্রতকর। এখন আমি আমার আইডি ফেরত পাওয়ার চেষ্টা করে যাচ্ছি।
এ বিষয়ে ইমরান বলেন, গতকাল রাত সাড়ে চারটার পর থেকে আইডিতে লগ ইন করতে পারছিনা। যারা এই কাজগুলা করছে তাদেরকে সাইবের ক্রাইমের আওতায় এনে শাস্তি দেয়া উচিত। এদের কারণে মানুষ কতটা বিভ্রান্তিতে পড়ে।
এদিকে, অভিনেত্রীর, নির্মাতা, গায়িকা মেহের আফরোজ শাওনের ফেসবুক ও ইন্সটাগ্রাম একাউন্ট হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করে। ফেসবুক একাউন্ট হ্যাক করতে না পারলেও ইন্সট্রাগ্রাম হ্যাক করতে সক্ষম হন। এরপরই মেহের আফরোজ শাওন তার ফেসবুকে একাউন্টে স্ট্যাটাস দিয়ে সেই কথা জানিয়েছেন।
এ সময় তিনি আরো জানান, তড়িঘড়ি করে ফেসবুক বাঁচাতে পারলেও ইন্সটাগ্রাম একাউন্টটা বাঁচাতে পারলাম না।
ডেইলি বাংলাদেশ/এনএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!