ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

এক সময়ের দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার এখন কোথায়

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪২, ৩১ মে ২০২০
এক সময়ের দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার এখন কোথায়
তমালিকা কর্মকার

নব্বইয়ের দশকে টেলিভিশনেও তমালিকা কর্মকার নিয়মিত মুখ ছিলেন। মনোমুগ্ধকর অভিনয় কিংবা মডেলিংয়ের গুণে তিনি পৌঁছে গিয়েছিলেন দর্শকদের হৃদয়ে। কাজ করেছেন অসংখ্য নাটকে। টেলিভিশন খুললেই তাকে দেখা যেত নিয়মিত। ‘কিত্তন খোলা’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।

তমালিকা কর্মকারের অভিনয় জীবন শুরু হয় মঞ্চ দিয়ে। ১৯৯২ সালে আরণ্যক নাট্যদলের ‘পাথর’ তার অভিনীত প্রথম নাটক। মামুনুর রশীদের লেখা এ নাটকটি নির্দেশনা দেন আজিজুল হাকিম।

শুরুটা মঞ্চ দিয়ে হলেও টিভি নাটক আর চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তমালিকা। ‘রাঢ়াঙ’র শ্যামলী, ‘ময়ূর সিংহাসন’র কৃষ্ণা এবং ‘বিদ্যাসাগর’র রাধা চরিত্রগুলোর জন্য তিনি দর্শকের কাছে বিশেষভাবে পরিচিতি লাভ করেন।

নব্বইয়ের দশকে নিয়মতি অভিনয় করলেও এই দশকের শুরু থেকেই তাকে টিভিতে খুব একটা দেখা যায়নি। তবে মঞ্চে ছিলেন নিয়মিত। ২০১৮ সালে তমালিকা হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে চলে যান। যাওয়ার সময় বলেছিলেন, সেখানেই স্থায়ী হবেন তিনি। ভক্তদের ধারণা ছিল, তাদের প্রিয় অভিনেত্রী বোধহয় আর কখনো দেশে ফিরবেন না।

কিন্তু গত বছর ফের তিনি মঞ্চে ফিরেছেন এবং এ বছর মা দিবসের নাটক ‘শেষ বিকেলের আলো’য় অভিনয় করেছেন। তবে বর্তমানে এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

ডেইলি-বাংলাদেশ/এনএ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!