ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ৫ জুন ২০২০
ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় হানিফা নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেলে ওই উপজেলার মগটুলা ইউপির গালাহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু হানিফা ওই গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, সড়কের এক পাশে হানিফার বাবার বাড়ি অন্য পাশে দাদার বাড়ি। সে সড়ক পার হয়ে দাদার বাড়ি যাচ্ছিল। ওই সময় কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফা নিহত হয়।

Advertisement

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। স্থানীয়রা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করলে ফায়ারসার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!