[ খেলা ]
এএইচএফ কাপ নারী হকিতে পঞ্চম বাংলাদেশ
ছবি : বাহফে
এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে পঞ্চম হয়েছে বাংলাদেশ। নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-২ গোলে হেরে মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দল।
রোববার সেংক্যাং স্টেডিয়ামে ৫ মিনিটেই চ্যাং লি সিনের ফিল্ড গোলে এগিয়ে যায় তাইপে। তবে ১১ মিনিটে জুরাইয়া ফেরদৌস জয়িতার পেনাল্টি কর্ণারে সমতায় ফেরে বাংলাদেশ। ২১ মিনিটে কু টিং ইউর ফিল্ড গোলে আবারো পিছিয়ে পড়ে লাল সবুজের মেয়েরা। ২৯ মিনিটে ফিল্ড গোলে চাং লি সিন ব্যাবধান করেন ৩-১।
৩১ মিনিটে কু চেন ইর পেনাল্টি স্ট্রোকে ব্যবধান হয় ৪-১। তবে ৩২ মিনিটে জুরাইয়া ফেরদৌস জয়িতার পেনাল্টি কর্ণারে আরো এক গোল শোধ দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-২-এর হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা পৌছাবে বাংলাদেশ নারী হকি দল।
ডেইলি বাংলাদেশ/আরএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!