জানা যায়, মৃত ঐ শিক্ষার্থীর নাম কনিষ্ক মাঝি। সে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ৪১৩ নং কক্ষের অন্য শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করায় রুমে একাই ছিলেন কনিষ্ক। আজ দুপুর ২টা নাগাত কনিষ্কের রুমে নক করে সামনের রুমের এক শিক্ষার্থী। এ সময় অনেকক্ষণ পেরিয়ে গেলেও সারা না পেয়ে ঐ শিক্ষার্থী আরো একজনকে ডেকে আনেন। তখন দুইজন একত্রে নক করলেও কেউ ভেতর থেকে সারা না পেয়ে জানালার গ্লাস ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর দরজা ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে। সে সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
.png)
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ‘পুলিশ আসলে মৃতদেহটি নামানো হবে’।