ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফল প্রকাশের ৭ কার্যদিবসের মধ্যেই সনদ পাবে শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ৬ জানুয়ারি ২০২৫
ফল প্রকাশের ৭ কার্যদিবসের মধ্যেই সনদ পাবে শিক্ষার্থীরা
ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের ৭ কার্যদিবস পরই সাময়িক সনদ পাবে শিক্ষার্থীরা। 

সোমবার সন্ধ্যায় জনসংযোগ দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান সহজতর করা হয়েছে। ফলে এখন থেকে স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের ৭ কার্যদিবস পর শিক্ষার্থীরা নিজ নিজ হল অফিস থেকে সাময়িক সনদ পাবে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এজন্য তাদের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় ফি জমা নেয়া হবে। ২০২৩ সালের স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

এছাড়া, পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের সংশ্লিষ্ট অন্যান্য সেবা প্রদান সহজতর করার আরো কিছু উদ্যোগ শিগগিরই বাস্তবায়িত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!