ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯, ১১ নভেম্বর ২০২৪
মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
ছবি: সংগৃহীত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি। এছাড়াও বিডিএস ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি।

রোববার সচিবালয়ের এক সভায় এই তারিখ চূড়ান্ত হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা-শিক্ষা) অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই আজকের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, দেশে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১১০টি মেডিক্যাল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি মেডিক্যাল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ৬৭টি।

এছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিক্যাল কলেজ রয়েছে। সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। অপরদিকে অটোমেশন পদ্ধতিতে বেসরকারি মেডিক্যালগুলোতে শিক্ষার্থী ভর্তি নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!