ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ৭ নভেম্বর ২০২৪
জাবিতে ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ নভেম্বর এ সভা আহ্বান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। 

আলী রেজা বলেন, আগামী ১৩ নভেম্বর ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।

Advertisement

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে সোমবার (৪ নভেম্বর)। এ প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!