ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
দুই ইউনিট

ঢাবির শূন্য আসনের বিশেষ মাইগ্রেশন শেষ হচ্ছে আজ

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১২:৫২, ২৫ অক্টোবর ২০২৪
ঢাবির শূন্য আসনের বিশেষ মাইগ্রেশন শেষ হচ্ছে আজ
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তির পরও এখনো দুই ইউনিটে ২৩৪টি আসন শূন্য রয়েছে। এসব আসনের জন্য বিশেষ মাইগ্রেশনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শুক্রবার (২৫ অক্টোবর) থেকে এই বিশেষ মাইগ্রেশনের আবেদন শেষ হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক সংশ্লিষ্ট ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বিজ্ঞান ইউনিটে বিভিন্ন বিভাগে ১৬৪টি ও কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিভিন্ন বিভাগে ৭০টি আসন ফাঁকা রয়েছে। 

Advertisement

এতে আরো বলা হয়, শুধুমাত্র ওই সব বিষয়ে যারা এরই মধ্যে ভর্তি হয়ে আছেন এবং বিষয় পছন্দক্রম অনুসারে উল্লেখিত কোনো বিষয়ে মাইগ্রেশন করার সুযোগ আছে, তাদের আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অল্প কিছু বিভাগে নির্দিষ্ট সংখ্যক খালি আসনের জন্য বিশেষ মাইগ্রেশনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে ২৫ অক্টোবর পর্যন্ত বিশেষ মাইগ্রেশনের আবেদন করতে পারবেন। মেধা ও পছন্দক্রম অনুযায়ী উল্লেখিত বিষয় সমূহের শূন্য আসন পূরণ করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

প্রসঙ্গত, ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থেকে জানতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!