ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৪, ২১ অক্টোবর ২০২৪
চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিকেল সাড়ে ৪টায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. সানাউল্লাহ হক।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!