ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৫, ২১ অক্টোবর ২০২৪
ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৪ জানুয়ারি
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির একাধিক সদস্য।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে।

Advertisement

কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ জানুয়ারি, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ ফেব্রুয়ারি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি হবে। এছাড়া আইবিএ ইনস্টিটিউটটিউটের পরীক্ষা ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

কমিটির এক সদস্য জানান, ২৫ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর প্রস্তাবনা ছিল। তবে বিশ্ব ইজতেমার জন্য আইবিএসহ দুটি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

এ বছর পরীক্ষার আবেদন ফি ১০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রতিবারের ন্যায় এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিভাগে খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!