বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ ওয়াইফাই সেবা চালু করা হয়। সংগঠনের আহ্বায়ক সাইফুল্লাহ জিহাদের নেতৃত্বে শিক্ষার্থীদের সুবিধার্থে মধুর ক্যান্টিন এলাকায় বিনামূল্যে ওয়াইফাই সেবার উদ্বোধন করা হয়। এ সময় ১৪ থেকে ১৫ জন উপস্থিত ছিলেন।
ওয়াইফাই সেবা চালু কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব রাশেদুল ইসলাম, দেওয়ান রিজওয়ানসহ আরো অনেকে।
.png)