ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে জুলাই বিপ্লবের গ্রাফিতি ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ১৬ অক্টোবর ২০২৪
ঢাবিতে জুলাই বিপ্লবের গ্রাফিতি ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা
স্থিরচিত্র দেখতে ঢাবিতে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানকালে ঘটা বিভিন্ন প্রেক্ষাপটে আঁকা স্থিরচিত্র দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে পলাশী মোড় পর্যন্ত বিভিন্ন গ্রাফিতি ও দেওয়াল লিখন পরিদর্শনে আসেন।

স্থিরচিত্র দেখতে ঢাবিতে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

Advertisement

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তার বিশেষ সহকারী মাহফুজ আলম, আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি জানানো হয়।

স্থিরচিত্র দেখতে ঢাবিতে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, ২০২৪ সালের কোটা আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা ছাত্র আন্দোলন ১৮ জুলাই জনতার আন্দোলনে রূপ নেয়। পুলিশ ও অন্যান্য বাহিনীর নির্বিচার হাজির হত্যাকাণ্ড, ইন্টারনেট ব্ল‍্যাকআউট ও গণগ্রেফতারে তাকে স্তিমিত হয়ে যায় গণআন্দোলন। ঠিক সেই সময় প্রতিবাদের মাধ্যম হিসেবে উঠে আসে দেয়াল লিখন ও গ্রাফিতিতে। বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে বিপরীত ২৯ জুলাই প্রথম সারাদেশে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি দেওয়া হয়। স্কুল, কলেজ ও গ্রাফিতি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে-মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল লিখন আর গ্রাফিতির কাজ করে। স্প্রে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ডিজিটাল আর্ট। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ও কার্টুনিস্টরা এতে অংশ নেন। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!