ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষক নিগ্রহের প্রতিবাদ জানিয়ে ঢাবি শিক্ষকের পদত্যাগ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষক নিগ্রহের প্রতিবাদ জানিয়ে ঢাবি শিক্ষকের পদত্যাগ
ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক পলাশ বসাক- ফাইল ফটো

শিক্ষক নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক পলাশ বসাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এরই মধ্যে পদত্যাগ পত্রও জমা দিয়েছেন এ শিক্ষক।

শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

যেখানে শিক্ষক পলাশ বসাক লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি ‘স্বেচ্ছায়’ অব্যাহতি নিয়েছি। আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি সেপ্টেম্বরের ৩ তারিখে। ‘মব জাস্টিস’-এর মাধ্যমে ৫ আগস্টের আগে এবং পরে সংঘটিত সব শিক্ষক নিগ্রহের বিরুদ্ধে এটা আমার নীরব প্রতিবাদ। 

Advertisement

এ ঘটনায় মুঠোফোন একাধিকবার শিক্ষক পলাশ বসাকের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও, তার ফোন নম্বরে তাকে পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!