ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
ঢাবি ও জাবিতে হত্যাকাণ্ড

ঢাবির টিএসসিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০১, ১৯ সেপ্টেম্বর ২০২৪
ঢাবির টিএসসিতে মশাল মিছিল
ছবি- ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের নেতৃত্বে মিছিলটি হয়। এসময় উপস্থিত ছিলেন ১৮০ থেকে ২০০ জন শিক্ষার্থী।

এদিন মশাল মিছিলটি টিএসসির পায়রা চত্বর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে পূনরায় টিএসসিতে এসে শেষ হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!