৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) মো. মজিবর রহমান ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিগত ২৯ আগস্ট তারিখের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং ৩ সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনবৃন্দের সভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ সাময়িকভাবে জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পাওয়ার পর হাবিপ্রবি অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন, ‘আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। করোনাকালীন এবং পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়েছে। আমরা কীভাবে তাদের এই সময়গুলো পূরণ করব সেই বিষয়ে চিন্তা করব। সব অনুষদের ডিন এবং বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে অ্যাকাডেমিক বিশৃঙ্খল অবস্থা থেকে একটি সুশৃঙ্খল অবস্থায় আনতে যথেষ্ট চেষ্টা করে যাবো।’
.png)