ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নর্থ সাউথের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক আব্দুর রব

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪, ৩১ আগস্ট ২০২৪
নর্থ সাউথের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক আব্দুর রব
বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আব্দুর রব খান; ছবি: সংগৃহীত

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আব্দুর রব খান। তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৮ আগস্ট জরুরি বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আব্দুর রব খানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বভার অর্পণ করেছেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড।

Advertisement

এতে আরও জানানো হয়, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খানকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, বর্তমান দায়িত্ব ছাড়াও ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!