ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ২৮ জুলাই ২০২৪
সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়ে চিঠি
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবারের (২৯ জুলাই) মধ্যে ই-মেইলে এসব  তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়েছে, গত কয়েক দিনে দেশে উদ্ভূত সহিংস পরিস্থিতিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব প্রতিষ্ঠানের তালিকা ছক আকারে সফট কপি ই-মেইলে ২৯ জুলাইয়ের মধ্যে পাঠানোর জন্য জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Advertisement

তথ্য পাঠানোর ই-মেইল ঠিকানা হলো [email protected]। ছকে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, প্রতিষ্ঠানের ধরন (সরকারি/বেসরকারি), ক্ষয়-ক্ষতির সংক্ষিপ্ত বর্ণনা ও সম্ভাব্য ক্ষতির পরিমাণ (টাকায়) পাঠাতে হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই থেকে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ১৮ জুলাই তা আরো ভয়াবহ রূপ নেয়। ১৭, ১৮ ও ১৯ জুলাই ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজধানীর তিতুমীর সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!