মাভাবিপ্রবি গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন জানান, নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশনের তারিখ এখনো ঠিক হয়নি। তবে সব বিভাগের ক্লাস শুরু হবে ২২ জুলাই।
.png)
সরেজমিনে দেখা যায়, নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশেপাশে মেস ভাড়া করা শুরু করেছেন। অনেকেই এরই মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখছেন। নতুন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত হতে শুরু করেছে।