ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগে ছাত্রলীগের কমিটি ঘোষণা

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২৩:২৮, ৬ এপ্রিল ২০২৪
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগে ছাত্রলীগের কমিটি ঘোষণা
ফাইল ফটো

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভাগভিত্তিক ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৫টি বিভাগ তথা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ (বিবিএ), আইন বিভাগ, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগে এই কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার যৌথ স্বাক্ষরে এসব কমিটি ঘোষণা করা হয়।

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (বিবিএ) ছাত্রলীগের কমিটিতে জাওয়াদ রহমান সভাপতি ও রিয়াদুল আমিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এতে ৯ জনকে সহ-সভাপতি করা হয়। তারা হলেন- আবিদ শাহরিয়ার পুলক, অর্ণব বসাক, নাসিফ চৌধুরী রাদিদ, সাদমান জিসান, মোহতাসিম মোহাম্মদ তৌফিক, সাফির আবরার, আরমান হোসেন, তৌফিকুজ্জামান মিয়া ও শাহেদ সিরাজ।

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- রাকিব আহমদ রাফি, তাশদিদ ইসলাম রঙ্গন ও মারুফ ইসলাম জিদান।

সাংগঠনিক সম্পাদক হলেন- শাহ্ মো. নাজমুস সামি, আরিফিন হাসিব, তানভির হোসেন পাহেল ও মো. ইফতেখারুল ইসলাম ইফতি।

বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. সাইব সাখাওয়াত তূর্য ও সাধারণ সম্পাদক এসএম আসাদুল্লা মুগ্ধ। সহ-সভাপতি নিষাদ ভূঁইয়া, ফাহিম ফয়সাল, জারিফ মুসতাভী ও মনতাহা সীমান্ত। যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আলমগীর পিয়াস, প্রতীক সেন ও মুনিম শাহরিয়ার মিশু। সাংগঠনিক সম্পাদক শেখ ওমর সাদী, মো. শিহাব হোসেন ফাহিম ও তীর্থ নাগ।

সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ ছাত্রলীগে শ্রাবণ সরকার শাওনকে সভাপতি ও শিহাবুর রহমান শিহাবকে সাধারণ সম্পাদক করা হয়। এতে সহ-সভাপতি হলেন- এস এম নাজমুস সাকিব, সজীব চৌধুরী ও সানি কবির। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- মো. রিব রহমত, ইফতেখার জামান। সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম বাঁধন, নাসিমুল হক নাসিম ও মো. মুফতি হাসান।

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ ছাত্রলীগে সভাপতি শান্ত মিয়া ও চৈতন্য সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে সহ-সভাপতি হলেন রিদ্দাত আহমেদ, সৌরভ মজুমদার ও সাফোয়ান মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ইরফাত ও রিফাত উদ্দিন। সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান গালিব ও মো. ওয়াহেদুন নবী।

এছাড়া ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও মুনতাসিম ফারুক জাফরিকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে বিমা সামাদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইসরাত জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!