ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবি সেজেছে রাকিবের তুলিতে

শুভ দে, মাভাবিপ্রবি
প্রকাশিত: ১৬:৪৯, ১ এপ্রিল ২০২৪
মাভাবিপ্রবি সেজেছে রাকিবের তুলিতে
নানা ধরনের চিত্রকর্ম। ছবি: ডেইলি বাংলাদেশ

নতুন নতুন ইমারত কিংবা পুরাতন রাজবাড়ি, সবই আছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি)। সম্প্রতি সেসব স্থাপনা নতুনভাবে সেজেছে রং-তুলির আঁচড়ে। ক্যাম্পাসের বিভিন্ন বিভিন্ন বিভাগ, ভবনের দেয়াল ও রেস্তোরাঁগুলোতে এখন নানা চিত্রকর্ম। এই নান্দনিকতায় মুগ্ধ হচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই। অনেকেই ছবি তুলছেন স্থানগুলোতে দাঁড়িয়ে।

সোমবার (এপ্রিল ১) সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে, প্রথম অ্যাকাডেমিক ভবনের পাশে, ২য় অ্যাকাডেমিক ভবনের গণিত বিভাগের দেয়ালে, তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে সিঁড়ির নিচের রেস্তোরাঁয় এই চিত্রগুলো অঙ্কন করা হয়েছে। কোথাওবা চার্লি চ্যাপলিন, চেস্টার ব্লিনিংটন, লালনের মতো চিত্রকর্ম। যা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের মন কেড়েছে। 

সম্প্রতি রং-তুলির আঁচড়ে সেজেছে মাভাবিপ্রবি।

Advertisement

এই ছবিগুলো এঁকেছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী হাসান শাহরিয়ার রাকিব। অন্যদিকে ধ্রুবতারা, সাহিত্য সংসদ, বাঁধনসহ অন্যান্য ক্লাবগুলোর নেতৃত্বেও ক্যাম্পাসে চলে দেয়াল লিখন। 

সংগঠনগুলোর সঙ্গে কথা হলে তারা বলেন, তাদের কারুকাজ সবার পছন্দ হওয়ায় নিজেকে সামনের দিনে আরো ভালোভাবে মেলে ধরতে পারবেন বলে মনে করছি। 

অনেকেই ছবি তুলছেন স্থানগুলোতে দাঁড়িয়ে।

সিঁড়ির নিচে ধূসর এই জায়গায় চিত্রকর্মটি নজর কাড়ছে শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতদেরও। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আব্দুল করিম জানান, চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ায় হলরুম থেকে তেমন বের হতে পারি না। তবে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে বের হয়ে দেখলাম, এখানে নানা ধরনের চিত্রকর্ম করা হয়েছে। এই চিত্র অঙ্কন করায় এগুলো আগের থেকে অনেক ভালো লাগছে, দৃষ্টিনন্দন ছবিতে আমাদের মনও ভালো লাগছে।

ভবনের দেয়াল ও রেস্তোরাঁগুলোতে এখন নানা চিত্রকর্ম।

শাহরিয়ার রাকিব ডেইলি বাংলাদেশকে বলেন, আমি ক্যাম্পাসে আঁকাআঁকি করছি। নিজের জায়গা থেকেই নতুন কিছু করে বিশেষ জায়গাগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি বিশ্ববিদ্যালয়কে শৈল্পিকভাবে সাজাতে চাই, সবার পৃষ্ঠপোষকতা পেলে আরো আঁকাআঁকি করতে চাই।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!