ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে টেক্সটাইল ক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে যারা

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ২৪ মার্চ ২০২৪
মাভাবিপ্রবিতে টেক্সটাইল ক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে যারা
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের যাত্রা শুরু হয়েছে। 

রোববার (২৪ মার্চ) ক্লাবটির প্রথম কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল রায়হান। সাধারণ সম্পাদক পদে একই বিভাগের শিক্ষার্থী মো. সাজিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

বিজয়ী অন্য সদস্যরা হলেন সহসভাপতি পদে লিটন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ইফতি, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হৃদয় হোসাইন, দফতর সম্পাদক এসএম হাসিব, অর্থ বিষয়ক সম্পাদক বীথি আফরোজ লিছা, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইউসুফ চৌধুরী, ইভেন্ট ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিমতাজুল ইসলাম তামিম, নির্বাহী সদস্য আশিকুর রহমান, মশিউর রহমান, আকতারুল ইসলাম, আলভী রহমান, হৈমন্তী সরকার, সৌরভ পূর্ণকর, রিজওয়ান আহমেদ তৌসিফ, শ্রাবন্তী সরকার রাত্রি, ফেরদাউস, সজীব দেবনাথ, হৃদয় হোসেন ও বাদল নির্বাচিত হয়েছেন।

Advertisement

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নবগঠিত টেক্সটাইল ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। নবগঠিত টেক্সটাইল ক্লাব মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা, গবেষণা এবং সহশিক্ষা-কার্যক্রমকে আরো বেগবান করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

প্রসঙ্গত, টেক্সটাইল ক্লাব বস্ত্র প্রকৌশলীদের ব্যবসা সম্পর্কিত ধারণা বৃদ্ধি, তাদের মধ্যে নেতৃত্বের গুনাবলি বিকাশ, পেশাদারিত্ব জাগ্রত করার পাশাপাশি পেশাদারিত্ব বিকাশের সুযোগ তৈরি করার জন্য নেতৃস্থানীয় টেক্সটাইলের পেশাদারদের সাথে শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি করবে এবং শিক্ষার্থীদের উদ্যোক্তার গুনাবলি অর্জন করতে করতে সাহায্য করবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!