জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ; চারুকলা বিভাগভুক্ত সি-১ ইউনিট; গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগভুক্ত এ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে।
এর আগে, রোববার সকাল থেকে ৬ শিফটে চলে পরীক্ষা।
ভর্তি পরীক্ষার ফলাফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ ইউনিটের ছেলেদের ফলাফল
এ ইউনিটের মেয়েদের ফলাফল
সি-১ ইউনিটের ছেলেদের ফলাফল
সি-১ ইউনিটের মেয়েদের ফলাফল