ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৪
প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। 

লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। 

Advertisement

উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও বার্তা পাবেন। 

এর আগে গত ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশগ্রহণ করেন। এই ধাপে আবেদন করেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!