ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে ধর্ষণ: খতিয়ে দেখবে ইউজিসির কমিটি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৪
জাবিতে ধর্ষণ: খতিয়ে দেখবে ইউজিসির কমিটি
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণের ঘটনা খতিয়ে দেখতে সত্যাসত্য যাচাই (ফ্যাক্টস ফাইন্ডিং) কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (৭ জানুয়ারি) এ কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান।

ইউজিসি সচিব বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের মতো ঘটনা কেন ঘটল? এর পেছনে কাদের দায় রয়েছে সেটি খতিয়ে দেখবে এই কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এর পেছনে কোনো দায় আছে কি না বা তারা কার্যকর ব্যবস্থা নিয়েছে কি না সেটিও দেখা হবে।’

Advertisement

দুই সদস্যের এ কমিটিতে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনুর রহমান আহ্বায়ক এবং উপ-পরিচালক মৌলি আজাদকে সদস্য করা হয়েছে।

এর আগে, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বহিরাগত এক দম্পতিকে ডেকে স্বামীকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে আটকে স্ত্রীকে পাশের জঙ্গলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে অভিযুক্তদের পালাতে সহায়তা করার অভিযোগে আরও তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণে মূল অভিযুক্ত মামুন নামে এক বহিরাগত এখনও গ্রেপ্তার হয়নি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ইউজিসি জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!