ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪৩তম বিসিএসে ক্যাডার-নন ক্যাডারে যারা সুপারিশ পেলেন

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১২:১০, ২৭ ডিসেম্বর ২০২৩
৪৩তম বিসিএসে ক্যাডার-নন ক্যাডারে যারা সুপারিশ পেলেন
ফাইল ফটো

দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার বিকেলে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্তদের মধ্যে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে ও ৬৪২ জনকে নন ক্যাডারে সুপারিশ করা হলো।

Advertisement

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

এরপর গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

ফলাফল দেখতে এখানে <<<ক্লিক>>> করুন

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বিসিএস
লিংক সফলভাবে কপি হয়েছে!