বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০–এর মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে যারা ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী, তাদের কাছ থেকে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে- এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। অনলাইনে এ পছন্দক্রমের আবেদন করতে হবে। ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ অনুযায়ী ক্যাডার পদে সুপারিশের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশের কার্যক্রম গ্রহণ করা হবে।
.png)
৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র পূরণের সময় প্রার্থী কর্তৃক এরই মধ্যে পূরণ করা ৪৩তম বিসিএসের অনলাইন আবেদনপত্র (বিপিএসসি ফরম-১) অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদগুলো দৃশ্যমান হবে। দৃশ্যমান পদ থেকে পছন্দক্রম উল্লেখ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত অনলাইন অ্যাপ্লিকেশন ফরম প্রার্থী কর্তৃক পূরণ করে ১৭ থেকে ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে। প্রার্থীদের সব নন-ক্যাডার পদের পছন্দক্রম একই সঙ্গে সাবমিট করতে হবে। এ সময়ের আগে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।