ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৩১৪০ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ৩০ নভেম্বর ২০২৩
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৩১৪০ জন
ফাইল ফটো

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাবেন ৩ হাজার ১৪০ জন।

বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্য পদসমূহ পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

Advertisement

তবে প্রাথমিকভাবে নির্ধারিত পদের সংখ্যা পরে আরো বাড়তে পারে বলেও জানিয়েছে পিএসসি।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন >> এখানে <<

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!