ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪১তম বিসিএস: ৩১৬৪ জনকে নন-ক্যাডারে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১২, ৭ ডিসেম্বর ২০২৩
৪১তম বিসিএস: ৩১৬৪ জনকে নন-ক্যাডারে সুপারিশ
ছবি: সংগৃহীত

৪১তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের জন্য ৩ হাজার ১৬৪ জনকে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে তারা নিয়োগ পাবেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩-এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে। সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বিসিএস
লিংক সফলভাবে কপি হয়েছে!