পিএসসি সূত্রে জানা যায়, নতুন ৪০৪টি পদের মধ্যে কৃষি ক্যাডারে ১৯৫টি, কর ৮২টি, প্রাণিসম্পদে ৮৪টি, খাদ্যে ২৪টি এবং রেলওয়ে (ইঞ্জিনিয়ারিং) ক্যাডারে ১৯টি পদ বাড়ানো হচ্ছে।
২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।
.png)
বিজ্ঞপ্তি অনুযায়ী-এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে এর সঙ্গে আরো চারশ পদ বাড়ার ফলে ২২০০ পদে নিয়োগের সুপারিশ করা হতে পারে।