ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এআই বিষয়ক প্রশিক্ষণ পাচ্ছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২২, ৬ ডিসেম্বর ২০২৩
এআই বিষয়ক প্রশিক্ষণ পাচ্ছেন শিক্ষকরা
ছবি: সংগৃহীত

শিক্ষকদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রথমে দেশের সব সরকারি কলেজ পর্যায়ে শিক্ষকরা এ প্রশিক্ষণ পাবেন। পরে মাধ্যমিক ও অন্যান্য স্তরের শিক্ষকদের এ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। 

সম্প্রতি এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কলেজে চাহিদা তথ্য চেয়েছে মাউশি।

এতে বলা হয়েছে, মাউশিতে এআই বিষয়ক প্রশিক্ষণ চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে অনুষ্ঠিত হবে। দেশের সব সরকারি কলেজের আইসিটি শিক্ষক অথবা আইসিটি শিক্ষক না থাকলে গণিত অথবা পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষকদের (প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক) এআই বিষয়ক প্রশিক্ষণের জন্য মনোনীত করা যেতে পারে।

Advertisement

এজন্য প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আগামী ২০ ডিসেম্বরের মধ্যে স্মার্ট ট্রেইনিং ম্যানেজমেন্ট সিস্টেমের পোর্টালে প্রবেশ করে নোটিশ অপশনে ক্লিক করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এআই
লিংক সফলভাবে কপি হয়েছে!