গতকাল শুক্রবার (২০ অক্টোবর) থেকে অধ্যাপকগণ সরকারিকৃত প্রতিষ্ঠানগুলো অধ্যক্ষ হতে আবেদন করতে পারছেন। ৩০ অক্টোবর পর্যন্ত ই-মেইলে আবেদনের সুযোগ পাবেন অধ্যাপকরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের সদ্য সরকারিকৃত এ কলেজগুলোয় বদলি বা পদায়নের জন্য ২০ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ই–মেইলে ([email protected]) আবেদন পাঠাতে হবে। কয়েক মাস আগে সরকারি হওয়া কলেজের অধ্যক্ষ পদে পদায়নে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছিল।
.png)