ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

থাকছে না নিবন্ধনহীন প্রাথমিক বিদ্যালয়গুলো, শিগগিরই নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২৩
থাকছে না নিবন্ধনহীন প্রাথমিক বিদ্যালয়গুলো, শিগগিরই নির্দেশনা
ছবি: প্রতীকী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, নিবন্ধন ও অ্যাকাডেমিক স্বীকৃতি ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয় চলবে না। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এখন যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকেও নিবন্ধন নিতে হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

সচিব বলেন, বর্তমানে যে স্কুলগুলো আছে তার মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবন্ধন নেয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।

এ সময় তিনি আরো বলেন, গতানুগতিক পদ্ধতিতে আর বৃত্তি দেওয়া হবে না। প্রাথমিকে বৃত্তির পরিবর্তে শিক্ষার্থীদের উৎসাহ ভাতা দেওয়া হবে। তবে কোন পদ্ধতিতে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন নিয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!