পরীক্ষা চলাকালে করণীয় বিষয়ে ওয়েবসাইটে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে প্রার্থীকে উপস্থিত হতে হবে। পরীক্ষা কোনোভাবেই পেছানো যাবে না। পরীক্ষা চলাকালে প্রার্থী কমিশন চত্বরে কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। ক্যানটিনেও দেখা করা যাবে না।
.png)
পরীক্ষার দিন মোবাইল ফোন বা কোনো যন্ত্র নিয়ে কমিশনে প্রবেশ যেতে পারবেন না। প্রিলিমিনারির সময় দেওয়া ছবি সংবলিত প্রবেশপত্র বাধ্যতামূলক করা হয়েছে।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শুরুর কথা থাকলেও সাপ্তাহিক ছুটি থাকায় তা রোববার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
গত ২০ আগস্ট ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯ হাজার ৮৪১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।