জানা গেছে, আগামী ৯ আগস্ট (বুধবার) থেকে ১৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত ঐ তিন কলেজে অনলাইনে আবেদন কার্যক্রম চলবে। ৩৫০ টাকা আবেদন ফি বিকাশে পরিশোধের পর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তবে, যেসব শিক্ষার্থী পূর্ণনিরীক্ষণে আবেদন করা আছে, তাদের ফলাফল প্রকাশের পর সংশোধিত কপি নিয়ে কলেজে যোগাযোগ করতে হবে।
এছাড়া ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিশেষ বিবেচনায় আনা হবে।
.png)
আবেদনের যোগ্যতা
বিজ্ঞান বিভাগে ভর্তি ক্ষেত্রে এসএসসিতে (বাংলা ও ইংরেজি ভার্সন) উচ্চতর গণিতসহ জিপিএ-৫ পেতে হবে। মানবিকে জিপিএ-৩ ব্যবসা শিক্ষায় জিপিএ-৪ থাকতে হবে। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থী ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। এছাড়া ইংরেজি মাধ্যমে পড়া ‘ও’ লেভেলের শিক্ষার্থী ভর্তির আবেদন করতে পারবে না।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.৫, বিজ্ঞান ও ব্যবসায় থেকে মানবিক বিভাগে জিপিএ ৩.৫ হতে হবে।