রোববার (২৫ জুন) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সাত কলেজের ওয়েবসাইট (https://collegeadmission.eis.du.ac.bd/) লগইন করে এইচএসসি ও এসএসসি পরীক্ষার রোল নং এবং বোর্ড দিয়ে দাখিলে ক্লিক করতে হবে তারপর যে ইউনিট লেখা থাকবে সেই ইউনিটের উপর ক্লিক করতে হবে, সেখানে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
.png)
এর আগে ২৪ জুন (শনিবার) সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বাণিজ্য ইউনিটে মোট আসন ৪ হাজার ৮৯২টি।
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।