ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের ‘খ’ ইউনিটের পরীক্ষা কাল

তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ১৫ জুন ২০২৩
সাত কলেজের ‘খ’ ইউনিটের পরীক্ষা কাল
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতকের কলা ও সামাজিক বিজ্ঞান (খ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল ১৬ জুন (শুক্রবার)।

এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এই পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন থাকবে। প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী হবে। তিন বিষয়ের নম্বর বণ্টন যথাক্রমে- বাংলা-২৫, ইংরেজি-২৫ সাধারণ জ্ঞান-৫০ (সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে) নম্বরের প্রশ্ন থাকবে।

Advertisement

ঢাবি অধিভুক্ত সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!