শনিবার (১০ জুন) বুয়েট ক্যাম্পাসে প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মডিউল-এ, প্রকৌশল বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ এর জন্য মডিউল-বি দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত ১৮ হাজার ২২৫ শিক্ষার্থী গত ২০ মে ২০২৩ তারিখে প্রাক- নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের ১ম থেকে ৩০০০তম পর্যন্ত দুই শিফটে মোট ৬ হাজার ২২ জন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৬১৮ জন এবং মেয়ে শিক্ষার্থী ১ হাজার ৪০৪ জন।
.png)
কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদগুলোর অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলোতে এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি (কোনো বিভাগে একটি আসনের বেশি নয়) ও স্থাপত্য বিভাগের জন্য একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।