ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজে ভর্তি: বিষয়-শিক্ষাঙ্গন পছন্দের তারিখ নির্ধারণ

তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ২৪ জুন ২০২৩
সাত কলেজে ভর্তি: বিষয়-শিক্ষাঙ্গন পছন্দের তারিখ নির্ধারণ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কলেজ ও বিষয় পছন্দক্রম শুরু হবে আগামী ১১ জুলাই (মঙ্গলবার)। চলবে আগামী ২৪ জুলাই (সোমবার) পর্যন্ত।

২২ জুন (বৃহস্পতিবার) সাত কলেজের ওয়েবসাইটে ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ স্বাক্ষরিত দুইটি ভিন্ন বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তিচ্ছুক উত্তীর্ণ সব প্রার্থীকে আগামী ১১ জুলাই (মঙ্গলবার) থেকে ২৪ জুলাই (সোমবার) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। ঐ সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয় মনোনয়ন দেওয়া হবে না।

Advertisement

কলেজ ও বিষয় পছন্দক্রম ফরম https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!