ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞানের ভর্তির ফল প্রকাশ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৪:১৯, ২৩ জুন ২০২৩
সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞানের ভর্তির ফল প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৪৮৯ জন।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে লগইন করে এ ফল জানা যাবে।

এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে এক হাজার ৯৭৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৬ হাজার ৭৬৫ জন। তাদের মধ্যে ১৯ হাজার ৪৮৯ জন উত্তীর্ণ হয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!