ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

জাবির ‘ডি’ ইউনিটের মেয়েদের শিফটের ফল প্রকাশ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ২২ জুন ২০২৩
জাবির ‘ডি’ ইউনিটের মেয়েদের শিফটের ফল প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের মেয়েদের শিফটের ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়।

এ বছর মেয়েদের ১৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৩৭ হাজার ৮৭৭টি। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। পাস করেছেন ১২ হাজার ৯০০ জন। এবার নির্ধারিত আসনের ১০ গুণ ভর্তিচ্ছুর মেধাতালিকা ফলাফলে উল্লেখ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে juniv-admission.org পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!