ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফের জাবি শিক্ষকদের গবেষণা ভাতা চালু

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ৮ জুন ২০২৩
ফের জাবি শিক্ষকদের গবেষণা ভাতা চালু
ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের গবেষণা ভাতা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একাধিক সদস্য ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, গত ৪ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গবেষণা ভাতা পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি যেসব শিক্ষকের গবেষণা ভাতা কর্তন করা হয়েছে, তাদের কর্তনকৃত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল সিন্ডিকেট সভায় গবেষণা ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গবেষণা ভাতা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় শিক্ষক সমিতি। এতে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু থাকা গবেষণা ভাতার কথা উল্লেখ করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত স্থগিত করে এবং গবেষণা ভাতা যথা নিয়মে চালু রাখার সিদ্ধান্ত হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!