ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যৌন নিপীড়ন: আজীবন বহিষ্কার জাবি ছাত্র

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ৯ মে ২০২৩
যৌন নিপীড়ন: আজীবন বহিষ্কার জাবি ছাত্র
ছবি: সংগৃহীত

যৌন নিপীড়নের অভিযোগ রাকিব আহমেদ নামের এক ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্তৃপক্ষ। বহিষ্কৃত ঐ ছাত্র প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের (৪৬ ব্যাচ) শিক্ষার্থী।

জানা যায়, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ৪৮তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ, প্রতারণা ও শারীরিক নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত করে। সেলের তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে যৌন নিপীড়নের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, অভিযুক্ত রাকিব আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!